দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার(১৩ জুলাই) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ৩ সেন্টিমিটার বেশি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি আরও বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, নদীর পানি বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকা ও কৃষিজমিতে ইতোমধ্যে পানি প্রবেশ শুরু করেছে। পানি আরও বৃদ্ধি পেলে বসতবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তিস্তা তীরবর্তী চরাঞ্চলের হাজারো মানুষ বন্যার ঝুঁকিতে পড়তে পারেন।
যে আই